ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

১৫ বলে ফিফটি: দ্রুততম ফিফটির রেকর্ডে হাবিবুরের নাম

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম লেখালেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি পারভেজ হোসেন ইমনের রেকর্ডে ভাগ বসান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সোহান শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করেন। বিশেষ করে পেসার নাহিদ রানার ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তিনি ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১১তম ওভারে আউট হওয়ার আগে ২৭ বলে ৫৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তার দখলে ছিল, এবার ফিফটির রেকর্ডেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

১৫ বলে ফিফটি: দ্রুততম ফিফটির রেকর্ডে হাবিবুরের নাম

আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬