মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে সৃষ্ট জটিলতাগুলো তিনি আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা করছেন।
ট্রাম্প আরও জানান, লেবানন ও ইসরায়েল উভয় পক্ষই তার আহ্বানে সাড়া দিয়ে সামরিক হামলা থেকে বিরত থাকার বিষয়ে সম্মত হয়েছে। যদিও চূড়ান্ত অনুমোদনের জন্য আরও কিছু শর্ত পূরণ বাকি রয়েছে, তবে তিনি আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যেই কাঙ্ক্ষিত এই সমঝোতা কার্যকর হবে। এর আগে লেবানন সরকারের পক্ষ থেকেও দক্ষিণ বৈরুতে হামলা বন্ধের বিনিময়ে হিজবুল্লাহর পাল্টা হামলা না চালানোর মার্কিন প্রস্তাব গ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 





















