ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান জাতিসংঘের

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গাকে ভুলে না যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। প্রায় নয় বছর ধরে চলা এই মানবিক সংকটে শরণার্থীদের মৌলিক চাহিদা মেটাতে সহায়তার পরিমাণ কমে আসায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির মুখপাত্র জানান, বাংলাদেশ শুরু থেকেই শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে, কিন্তু বর্তমানে বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থায়নের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সংহতি অত্যন্ত জরুরি। সহায়তার অভাবে শরণার্থীদের জীবনযাত্রার মান ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে এমপি, অনুপস্থিত ৫ চিকিৎসক শোকজ

রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬