টানা দুইবারের এশিয়ান কাপ জয়ী কাতার আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ হুলেন লোপেতেগুইর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ৯ জন ফরোয়ার্ড। দলের মূল শক্তি হিসেবে থাকছেন দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ এবং দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলি।
২০২২ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কাতার। আগামী ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। দলের অধিকাংশ খেলোয়াড়ই কাতারের বিখ্যাত অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে এসেছেন, যা দেশটির ফুটবল উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।
রিপোর্টারের নাম 

























