ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নোয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসমাইল হোসেন কামাল নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ডেকে নিয়ে তাকে অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামালের স্বজনদের অভিযোগ, নুরনবী নামের এক ব্যক্তি তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মাথার পেছনে আঘাতের চিহ্ন ও চোয়াল ফোলা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দরের জট কমাতে ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

নোয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬