এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত খাতা দেখা এবং পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের বৃত্ত পূরণ করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব ঘটনার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
অভিযুক্ত পরীক্ষকদের ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে নির্ধারিত ৩০০টির পরিবর্তে ৭০০টি খাতা মূল্যায়নের অভিযোগ রয়েছে। এছাড়া অন্যদের বিরুদ্ধে নিজের সন্তান, ভাগনি ও শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের বৃত্ত পূরণ করানোর মতো অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম-নীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















