মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেছেন, বিএনপি সরকার দেশের জনগণের গণভোটের রায়কে উপেক্ষা করে জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি বিএনপিকে ‘জাতীয় মুনাফেক ও বেইমানের দল’ আখ্যা দিয়ে বলেন, জনগণের রায়কে তারা মেনে নিতে ব্যর্থ হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মেহেদী হাসান জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত গণভোটের ৭০ শতাংশ গণরায়কে বিএনপি সরকার সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। তিনি বলেন, ‘আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করেছেন, কিন্তু বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ যেদিকে রায় দিয়েছে, আপনারা সেই অনুযায়ী শপথ না নিয়ে জাতির সঙ্গে জাতীয় মুনাফেকি ও বেইমানি করেছেন।’

তিনি আরও বলেন, ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন আন্দোলন হয়েছিল, তখন বিএনপি নেতাদের দেওয়া বক্তব্য স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘তখন আপনাদের মন্ত্রীরা বলেছিলেন, বাংলাদেশে শুধুমাত্র শিশু এবং পাগলেরাই নিরপেক্ষ থাকে।’ জনগণের চাপের মুখে তখন আপনাদের পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু এখন আপনারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে আবার দেশের বিরুদ্ধে লেগেছেন। আপনারা আমাদের কথা পরে মেনে নিলেও আবার সেই ব্যবস্থা চুপিসারে সরিয়ে দিয়েছেন। আমরা সেজন্য বলতে পারি, এই বিএনপি হলো জাতীয় মুনাফেক ও বেইমানের দল।’

মেহেদী হাসান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যদি জনগণের এই গণরায় না মেনে নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যদি প্রয়োজন হয়, আমরা আবার শহীদ হতে প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয়, ছাত্রজনতাকে এই রাজপথে নিয়ে আপনাদের বিচার নিশ্চিত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, বিভিন্ন আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন সংকট মোকাবিলায় ইইউর জরুরি বৈঠক, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

আপডেট সময় : ০৭:১৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬