ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মিরপুরে মায়ের পচাগলা মরদেহ উদ্ধার: অবহেলায় কাটল শেষ জীবন

রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে কক্ষের ভেতর মরদেহটি পড়ে থাকায় তা থেকে পচন ধরেছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জরুরি সেবার মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পার হয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা তার মেয়ের বাসায় থাকতেন। দীর্ঘদিনের অগোছালো ও অপরিচ্ছন্ন কক্ষের ভেতর একাকী থাকা এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি এতদিন কারো নজরে আসেনি। বাসার অন্য কক্ষে থাকা তার মেয়ে বিষয়টি টের পাননি। পরে একজন নার্সকে ডেকে কক্ষে প্রবেশ করলে মায়ের মরদেহ দেখতে পান তিনি। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মৃত নুরজাহান বেগমের দুই ছেলের মধ্যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং অপরজন বুয়েটের শিক্ষক। তারা আলাদা বাসায় বসবাস করেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মিরপুরে মায়ের পচাগলা মরদেহ উদ্ধার: অবহেলায় কাটল শেষ জীবন

আপডেট সময় : ০৪:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬