ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আবাসিক হোটেলে দম্পতির রহস্যমৃত্যু

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হোটেলের একটি কক্ষ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ এবং খাটের ওপর স্ত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রিপন ও তার স্ত্রী সোনিয়া আক্তার।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকালে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নেন। সোমবার সকালে দরজা খোলা অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের স্ত্রীর মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক টানাপোড়েন থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর ধরণ ভিন্ন হওয়ায় পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে নিহতের স্বজনরা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আবাসিক হোটেলে দম্পতির রহস্যমৃত্যু

আপডেট সময় : ০২:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬