ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলের সময় শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করার সময় ফাতেমা নামের সাত বছর বয়সী এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা জোর তৎপরতা চালাচ্ছেন। মাজার এলাকায় এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন মায়ের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল শিশুটি। রাতে মায়ের সঙ্গে দিঘির ঘাটে নামলে হঠাৎ কুমির আক্রমণ করে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলেও কুমিরের কবলে পড়া শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করছেন। রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলের সময় শিশুকে টেনে নিল কুমির

আপডেট সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬