ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি: এনসিপি সদস্যসহ দুই যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি: এনসিপি সদস্যসহ দুই যুবক গ্রেপ্তার

রংপুর নগরীতে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির একজন সদস্যসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পিস্তলসহ এই দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাগিব হাসনাইন (৩০), যিনি এনসিপি রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য, এবং রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৬)। রাকিবুল ইসলাম রংপুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা মামলার ১ নম্বর আসামি বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে প্রেমঘটিত বিষয়ে দুই স্কুলছাত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনায় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকান। এসময় উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে মারধর করে এবং পুলিশে সোপর্দ করে।

সোমবার রাতে থানায় এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ কয়েকজন নেতা অবস্থান নেন এবং গ্রেপ্তার হওয়া দুই যুবককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের আলাউদ্দিন কাদেরী দাবি করেন, গ্রেপ্তার রাগিব এনসিপির সদস্য এবং রাকিবুল এনসিপির সমর্থক। তিনি বলেন, রাকিবুলের ভাগনেকে মারধর করা হয়েছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু সেখানে লোকজন ‘খেলনা পিস্তল’ দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মারামারি এবং পিস্তল সদৃশ বস্তু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আটক পিস্তল সদৃশ বস্তুটি ব্যালিস্টিক শাখায় পাঠানো হয়েছে এবং পরীক্ষায় সেটি প্রকৃত আগ্নেয়াস্ত্র প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে অতিরিক্ত মামলা রুজু করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে টানা ছুটির হাতছানি: জেনে নিন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অবকাশের সময়সূচি

রংপুরে স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি: এনসিপি সদস্যসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫