ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে মানিকগঞ্জে থানা ঘেরাও ও বিক্ষোভ

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে শতাধিক নারী-পুরুষ সদর থানা ফটকের সামনে অবস্থান নিয়ে ওই আসামির মুক্তির দাবি জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় একজন সাবেক ইউপি সদস্য।

বিক্ষোভকারীদের দাবি, আব্দুল আলিম নামের ওই ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। এর আগে গত শনিবার রাতে কৃষ্ণনগর গ্রামে সজীব হোসেন নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারতীয় আম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা

হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে মানিকগঞ্জে থানা ঘেরাও ও বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬