ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে দম্পতির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোহাম্মদ রিপন (৪৭) ও তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া (৩০)।

পুলিশ জানায়, রবিবার দুপুরে ওই দম্পতি হোটেলে ওঠেন। সোমবার সকালে কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬