ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

কলাবাগানে দুই ভাইয়ের বিবাদ: ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার জেরে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) নিহত হয়েছেন। সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কাঁঠালবাগান এলাকার বাসায় পড়াশোনা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই রাফিত ঘরে থাকা একটি ভারী ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুপান্থকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক অপরাধের সয়লাব: আমরা কি তবে সংবেদনশীলতা হারিয়ে ফেলছি?

কলাবাগানে দুই ভাইয়ের বিবাদ: ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬