ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যশোর সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুই চোরাকারবারি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক এবং চোরাই পণ্যসহ একজন ভারতীয় নাগরিকসহ মোট দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার চাঁদপাড়া গ্রামের প্রকাশ সিকদার (৩৫) এবং যশোরের অগ্রভুলাট গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদ (৪২)। বুধবার (৮ অক্টোবর) রাতে যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল, আমড়াখালি ও পাঁচপীরতলা সীমান্তে এই অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল, কালোজিরা, ওষুধ, শাড়ি এবং গোলমরিচসহ মোট ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

ভারতীয় মদসহ প্রকাশ সিকদার এবং ফেন্সিডিলসহ আব্দুস শহীদকে আটক করার পর তাদের শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

যশোর সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুই চোরাকারবারি আটক

আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫