পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
রাজধানীর একটি রাজনৈতিক কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় তিনি এসব নেতাকর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমিনুল হক বলেন, “আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনও একা নন, আমরা সব সময় তাদের পাশে থাকবো।”
রিপোর্টারের নাম 





















