ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে একটি ‘কিচেন কেবিনেট’ কাজ করতো বলে বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা দাবি করেছেন। সর্বশেষ সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলার পর এই কেবিনেটের সদস্য কারা ছিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে মুখ খুলেছেন।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ দাবি করেছেন, তিনি ওই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না। সাবেক এই উপদেষ্টা বলেন, “সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন কেবিনেট সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, এর সদস্য আমি ছিলাম না।”

রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। আসিফ মাহমুদ আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনও আলোচনা করেনি। বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে এ চুক্তিটি করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান। এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “চুক্তির কোনও কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।”

বিসিবি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি। সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব পদে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর করা হয়েছিল। আর এখন ক্রীড়াকে পারিবারিকরণ করেছে বিএনপি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬