ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নিরাপত্তার শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, নতুন ঠিকানা রূপায়ণ টাওয়ারে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তার মতিঝিলের কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

ওই পোস্টে লেখা হয়েছে, “নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। ঢাকা-৮ এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সকল ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।”

সতর্কতার কথা জানিয়ে ওই পোস্টে আরও লেখা রয়েছে, “কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

নিরাপত্তার শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, নতুন ঠিকানা রূপায়ণ টাওয়ারে

আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬