জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক বিস্তৃতি এবং আহ্বায়ক কমিটি প্রস্তুতির জন্য একটি বিশেষ সমন্বয় কমিটি অনুমোদন করেছে। দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এই অনুমোদন দেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির এই বিষয়ে সুপারিশ পেশ করেন।
মঙ্গলবার (২৬ মে) দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দফতর) আব্দুল্লাহ আল মনসুরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে এবং এটি দলের প্রথম মহানগর কমিটি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি আরও বলেছেন যে, এই কমিটিগুলো ‘বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ ও নগরী’ গঠনে এনসিপি ঢাকা মহানগর উত্তরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।
রিপোর্টারের নাম 





















