গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। এর মধ্যে হাম সন্দেহে ১৬ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর, এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু, এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 



















