রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় সেচঘর থেকে কৃষক মফিজার রহমানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার ১৮ দিন পর আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের কিনারা করা হয়। পুলিশি অভিযানে তাদের কাছ থেকে লুট হওয়া বৈদ্যুতিক ট্রান্সমিটার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ মে রাতে সেচঘরে পাহারারত মফিজার রহমানকে জিম্মি করে একদল ডাকাত ট্রান্সমিটার চুরি করতে যায়। এসময় বাধা দিলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রংপুর, গাইবান্ধা ও জয়পুরহাটে অভিযান চালিয়ে ডাকাত দলের সরদার জামিরুল ইসলামসহ সাত জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
রিপোর্টারের নাম 
























