পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে বন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও ব্যবসায়ীরা চাইলে শুল্ক পরিশোধ করে পণ্য খালাস করতে পারবেন।
রিপোর্টারের নাম 
























