কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পে ঋণের প্রবাহ বাড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য পুনঃঅর্থায়ন সুবিধার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংকগুলো এখন থেকে সহজেই পুনঃঅর্থায়ন তহবিলের সুবিধা নিতে পারবে। এর আগে শ্রেণিকৃত ঋণের হার ২০ শতাংশের নিচে থাকা এবং নগদ সংরক্ষণ হার (সিআরআর) ও বিধিবদ্ধ তরল সম্পদ (এসএলআর) সংরক্ষণের যে কঠোর বাধ্যবাধকতা ছিল, তা শিথিল করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























