ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে কোটি টাকার জাল নোট জব্দ, গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বিপণিবিতানে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

আটককৃতরা হলেন টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল। অভিযানে জাল নোট তৈরির ল্যাপটপ, প্রিন্টার, সোনালী ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা শ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নিয়ে গোপনে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

টেকনাফে বিজিবির অভিযানে কোটি টাকার জাল নোট জব্দ, গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬