কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ফটকের তালা ভেঙে মাঠে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও পেশীশক্তি ব্যবহার করে এই হাট বসানো হয়েছে বলে দাবি অধ্যক্ষের।
কলেজটির অধ্যক্ষ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও রহস্যজনক কারণে ফিরে আসার পর আয়োজকরা গেটের তালা ভেঙে মাঠে বাঁশের খুঁটি পুঁতে গরু-ছাগলের হাট চালু করে দেয়। অভিযুক্ত ছাত্রদল নেতা দাবি করেছেন, তিনি জেলা প্রশাসনের অনুমতি নিয়েই এই হাট বসিয়েছেন, তবে তিনি এর কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























