বাংলাদেশের বিমানবন্দরগুলোতে রফতানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রফতানি কার্গো স্ক্রিনিংয়ে ‘এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ’ (ইডিডি) পদ্ধতি ব্যবহারের অনুমোদন পুনর্বহাল করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হলো।
এছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ‘এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম’ (ইডিএস) চালু হওয়ায় রফতানি কার্যক্রমে গতি এসেছে। নতুন এই প্রযুক্তির ফলে কার্গো প্রক্রিয়াজাতকরণের সময় সাশ্রয় হবে এবং রফতানিকারকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এই উদ্যোগ দেশের রফতানি খাতের আস্থাকে বিশ্ববাজারে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























