ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

পাসপোর্টে আবার যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’

বাংলাদেশি পাসপোর্টে আবারও “Except Israel” (ইসরায়েল ব্যতীত) শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, পাসপোর্টে কয়েকটি পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধ পুনর্বহাল করা। এছাড়া পাসপোর্টের ভিসা পাতায় যে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা বা চর্চা ছিল, সেখানেও পরিবর্তন আনা হবে।

এর আগে শেখ হাসিনা সরকারের আমলে পাসপোর্ট থেকে “Except Israel” বাক্যটি বাদ দেওয়া হয়েছিল। এবার বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার সেটি পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, মামলার চার্জশিট আজই জমা দেওয়া হবে এবং বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে আদালত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।

এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিচারের মুখোমুখি হবেন বলে সরকারের প্রত্যাশা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ঈদের প্রথম দিনেই সাভার ট্যানারিতে প্রবেশ করলো ২ লক্ষাধিক কাঁচা চামড়া

পাসপোর্টে আবার যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’

আপডেট সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬