কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিয়াকত আলীর চাচাতো ভাই মঈন উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত মঈন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পিস্তল ও ম্যাগাজিনসহ জিয়াউল হক জিয়া নামে একজনকে এবং আরও একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 
























