কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩০), তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি কুষ্টিয়া রেলগেট অতিক্রম করার সময় সেখানে কর্মরত শ্রমিকরা ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























