দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের মোবাইল অ্যাপের হোমপেজে বাধ্যতামূলকভাবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে মোবাইল অ্যাপে নিবন্ধনের হার বাড়াতে হবে এবং অ্যাপের মূল ইন্টারফেসে বাংলা কিউআর অপশনটি এমনভাবে রাখতে হবে যেন ব্যবহারকারীরা সহজেই তা খুঁজে পান। এছাড়া সব ট্রেড লাইসেন্সধারী রিটেইল ব্যবসায়ীদের বাংলা কিউআর চ্যানেলে যুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিজিটাল পেমেন্ট কার্যক্রম মাঠপর্যায়ে আরও গতিশীল করতে প্রতিটি ব্যাংক শাখায় একজন কর্মকর্তাকে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এই কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় মার্চেন্ট সংযুক্তকরণ এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির কাজ করবেন। আগামী ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে নতুন গ্রাহক নিবন্ধন ও মার্চেন্ট অনবোর্ডিংয়ের বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আগামী ৩ জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 
























