কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম হঠাৎ অস্বাভাবিক বেড়ে গেছে। বাজারে লবণের পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকলেও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বস্তাপ্রতি দাম বেড়েছে ৩৭০ টাকা পর্যন্ত। গত রমজান মাসে যে লবণ ৫শ ৮০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ৯শ ৫০ টাকায় কিনতে হচ্ছে। এতে চামড়া সংরক্ষণের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা।
বিসিকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় নয় লাখ মেট্রিক টন লবণ মজুত রয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় আট গুণ বেশি। এরপরেও মিল মালিকদের পক্ষ থেকে উৎপাদন ঘাটতির অজুহাত দেওয়া হচ্ছে। এদিকে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিলেও, খোলা বাজারে দামের এই অস্থিরতা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























