রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার শোকার্ত বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং তাদের গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে, সে শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করেছে। পুলিশ এই মামলার অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















