রাজধানীর পল্লবীতে মর্মান্তিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টারের নাম 





















