ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে মাঠে নামছে বিজিবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করবেন। বিশেষ করে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর, বাইপাইল এবং গাজীপুর সিটি কর্পোরেশন ও চৌরাস্তা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সদস্যরা ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। মূলত ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে মাঠে নামছে বিজিবি

আপডেট সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬