ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ন্যায়বিচার এবং যথাযথ পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের পরিবার। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে বলেন, বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। নিহতরা শুধু পরিবারের সন্তানই ছিল না, তারা ছিল দেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা। দুর্ঘটনার ১০ মাস অতিবাহিত হলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দপ্তর ও তদন্ত কমিশনের দ্বারে দ্বারে ঘুরেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন। সন্তানদের হারিয়ে দিশেহারা এই পরিবারগুলো এখন কেবল সরকারপ্রধানের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমেই সুষ্ঠু সমাধান আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৬:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬