ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দেশের বিভিন্ন নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, ৯৬ মামলা দায়ের করল নৌ-পুলিশ

সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে দেশের বিভিন্ন নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এছাড়া অবৈধ জাল ব্যবহার, মৎস্য আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধের দায়ে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযান চলাকালে নদী থেকে কয়েক কোটি মিটার অবৈধ জাল, বিপুল পরিমাণ মাছ এবং বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা এবং দুটি ড্রেজার জব্দ করেছে কর্তৃপক্ষ। নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর নিরাপত্তা রক্ষা এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

দেশের বিভিন্ন নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, ৯৬ মামলা দায়ের করল নৌ-পুলিশ

আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬