দেশের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন এবং বিনোদন— প্রতিদিনের ঘটনাপ্রবাহে ঘটে চলেছে নানা পরিবর্তন। বুধবার (২০ মে) প্রকাশিত কিছু প্রতিবেদন পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে, যা নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত সংকলন।
সহজলভ্য ঋণের সংস্কৃতির মধ্যেই একটি বড় ভুলের কারণে হাজার হাজার মানুষ ধীরে ধীরে ঋণের ফাঁদে আটকা পড়ছেন। একসময় ঋণ নেওয়া ছিল একটি বড় আর্থিক সিদ্ধান্ত, কিন্তু এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিক, ক্রেডিট কার্ডের অফার, কিস্তিতে পণ্য কেনা, মোবাইল অ্যাপভিত্তিক লোন বা সহজ শর্তের ব্যক্তিগত ঋণের কারণে এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে, যা ‘চিকেন নেক করিডোর’ নামে পরিচিত, সড়ক ও রেল অবকাঠামো সম্প্রসারণের পথ খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। এই অঞ্চলের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের মরদেহ নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৫ মে বাড়ি ফিরে যেখানে দুই ভাইয়ের বিয়ের কথা ছিল, সেখানে চার ভাইয়ের একসঙ্গে জানাজা পড়িয়ে দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’ স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারের ‘আগামীর সিনেমা’ বিভাগে। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান।
এছাড়াও, ভারতের কলকাতায় অভিনেতা সোহম প্রাণনাশের হুমকি পেয়েছেন বলেও জানা গেছে।
রিপোর্টারের নাম 




















