ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড: জামায়াতের দাবি

আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিশু রামিসার মতো ঘটনার পুনরাবৃত্তি জাতির জন্য লজ্জাজনক। তিনি দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার এবং প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার দাবি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবেক জাগ্রত করার আহ্বান জানান এবং সংবিধানের চেয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবীর একটি ফ্ল্যাটে সাত বছর বয়সী শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড: জামায়াতের দাবি

আপডেট সময় : ০৮:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬