ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও গবেষক রশিদুন্ নবী পাচ্ছেন নজরুল পুরস্কার

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী। আগামী ২৩ মে, শনিবার বিকেল ৩টায় একাডেমির অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ফাতেমা তুজ জোহরা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে। নজরুলসংগীতের শিক্ষা, পরিবেশনা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার সম্মানিত হয়েছেন।

একই পুরস্কারের আরেকজন প্রাপক হলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী। নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যে নজরুলচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা তুজ জোহরা বলেন, “অনেক মন খারাপ ছিল, মনে হচ্ছিল, আমি হারিয়ে গেছি। কেউ আমাকে আর খুঁজবে না, চিনবে না, জানবে না। পুরস্কারটা পেয়ে এত সারপ্রাইজড হয়েছি, অনেক ভালো লাগা কাজ করছে। বাংলা একাডেমিকে অনেক ধন্যবাদ।” তিনি আরও জানান, এই স্বীকৃতি তার দীর্ঘদিনের সংগীতসাধনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও গবেষক রশিদুন্ নবী পাচ্ছেন নজরুল পুরস্কার

আপডেট সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬