রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল থানা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন, তা এখনই বিস্তারিত বলতে পারছি না। তার সঙ্গে কথা বলার পর এ বিষয়ে জানা যাবে।’
থানা সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন।
রিপোর্টারের নাম 



















