ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ঈদুল আজহার পশুর হাটগুলোতে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পশুর হাটগুলোতে নারীদের জন্য পৃথক ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রশাসক বলেন, ইজারার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যেন জনদুর্ভোগ বা যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন তীক্ষ্ণ নজরদারি রাখবে।

তিনি আরও জোর দেন যে, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করতে হবে, যাতে পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। বিশেষ করে নারীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি হাটে ‘পিঙ্ক টয়লেট’ নামে গোলাপি রঙের আলাদা টয়লেট নির্মাণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

ঈদুল আজহার পশুর হাটগুলোতে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬