বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লিংক রোডে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কয়েকশ পোশাক শ্রমিক। বুধবার (২০ মে) সকালে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, সকালে নাসা গার্মেন্টসের কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেন। পরে তাদের অনুরোধে তারা প্রধান সড়ক ছেড়ে চলে যান। ডিসি আরও বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে।
রিপোর্টারের নাম 























