রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গে চারজন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজন জরুরি বিভাগের অবজারভেশনে রয়েছেন। তাদের সবার ইনহ্যালেশন বার্ন রয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া তাদের এক সহকর্মী জানান, আহতরা সবাই শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী। গতরাতে মার্কেটের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 























