ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নয়, প্রযুক্তি উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও আনসার বাহিনী উল্লেখযোগ্য অবদান রাখবে। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, অবকাঠামো, গ্রামাঞ্চল, শহর, বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাসহ সর্বত্র আনসার সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, দেশের অস্থির সময়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করেছে এই বাহিনী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আনসার বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ভিডিপি সদস্য বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধি, নগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছেন। এছাড়া সঞ্জীবন প্রকল্প, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজও চলছে। অনুষ্ঠানে যোগদানের আগে প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার বিষয়েও খোঁজখবর নেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬