ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ভিসা প্রতারণা রোধে চীনা দূতাবাসের কঠোর পদক্ষেপ: এজেন্সিগুলোকে নতুন শর্ত, সরাসরি আবেদনের আহ্বান

বাংলাদেশে চীনা দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়ায় কতিপয় ট্রাভেল এজেন্সির অসদাচরণ চিহ্নিত করেছে। এর মধ্যে ভুয়া আবেদন জমা দেওয়া, ফি প্রকাশে ব্যর্থতা, ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে অতিরঞ্জিত করা, আবেদন প্রক্রিয়া বিলম্বিত করা, মিথ্যা তথ্য প্রচার এবং আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মতো ঘটনা উল্লেখযোগ্য। চীনা দূতাবাস মনে করে, এ ধরনের কার্যকলাপ ভিসা প্রক্রিয়াকরণকে ব্যাহত করেছে এবং আবেদনকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ভিসা আবেদনকারী এজেন্সিগুলোর সেবার মান উন্নয়নের লক্ষ্যে নতুন শর্ত আরোপ করা হয়েছে, যা আগামী ৫ জুলাই থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের পক্ষে চীনা ভিসার আবেদনকারী ট্রাভেল এজেন্সিগুলোকে অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। একইসঙ্গে, দূতাবাস আবেদনকারীদের ট্রাভেল এজেন্সির উপর নির্ভরশীল না হয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি ভিসার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষ ও মানসম্মত ভিসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তারা চীন ও বাংলাদেশের মধ্যে জনযোগাযোগ সহজতর করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে এক্সক্লুসিভ ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন, মনোনীত বা সুপারিশ করা হয়নি বা কোনো ভিসা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হয়নি বলেও দূতাবাস স্পষ্ট করেছে। বাণিজ্যিক ভিসা আবেদন কার্যক্রম পরিচালনার জন্য দূতাবাসের ছদ্মবেশ ধারণকারী যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আবেদনকারীদের জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন অ্যানিমেশন, কমিকস ও ভিডিও গেমসের প্রদর্শনী: ‘বেস্ট শো এভারেস্ট’ এর উদ্বোধন

ভিসা প্রতারণা রোধে চীনা দূতাবাসের কঠোর পদক্ষেপ: এজেন্সিগুলোকে নতুন শর্ত, সরাসরি আবেদনের আহ্বান

আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬