ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে অচলাবস্থা: এক সপ্তাহ ধরে অনুপস্থিত চেয়ারম্যান

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহা. তৌহিদুল ইসলাম কোনো আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে না দিয়েই এক সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। হঠাৎ করে তার এই দীর্ঘ অনুপস্থিতির কারণে বোর্ডের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এসএসসি পরীক্ষা পরিচালনা, এইচএসসি পরীক্ষার প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ মে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও বোর্ড কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নিয়ম অনুযায়ী, ছুটিতে যাওয়ার আগে লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। ফলে শিক্ষা বোর্ডের তিন হাজারের বেশি বিদ্যালয় ও সাত শতাধিক কলেজের কমিটি অনুমোদনসহ আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড সচিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন অ্যানিমেশন, কমিকস ও ভিডিও গেমসের প্রদর্শনী: ‘বেস্ট শো এভারেস্ট’ এর উদ্বোধন

দিনাজপুর শিক্ষা বোর্ডে অচলাবস্থা: এক সপ্তাহ ধরে অনুপস্থিত চেয়ারম্যান

আপডেট সময় : ০২:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬