ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া যে ২৩টি রাজনৈতিক দল এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের আগামী ১৩ জুনের মধ্যে তা দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে ২৭টি দল ইতিমধ্যে তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে। প্রাথমিকভাবে হিসাব জমাদানকারী দলের সংখ্যা ২৫টি জানানো হলেও, পরবর্তীতে আরও দুটি দলের হিসাব পাওয়ায় তা ২৭টিতে উন্নীত হয়েছে।
আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়। বিএনপি, এনসিপি, ইসলামী ঐক্যজোটসহ তালিকায় থাকা অবশিষ্ট ২৩টি দলকে এই বাধ্যবাধকতা মনে করিয়ে দিয়ে চিঠি দিয়েছে কমিশন।
রিপোর্টারের নাম 























