প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করা হবে। বাহিনীর ৬০ লাখ সদস্যের নিষ্ঠা ও সাহসিকতা বৈষম্যমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জাতীয় নির্বাচনে তাদের নিরাপত্তা দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























