আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত দল। বিশেষ করে কোরবানির পশু বহনকারী ট্রাকগুলো তাদের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মহাসড়কে ব্যারিকেড বসিয়ে অস্ত্রের মুখে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম ও সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে গরু লুটের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে মহাসড়কে ছিনতাইকারীদের হাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 























