সীমান্তে সাধারণ মানুষের ওপর বিএসএফের গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিজিবিকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভারত সীমান্তে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করলেও বিজিবি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সীমান্তে সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি হত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 























